তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
গীতিকার: ক্বারী আমীর উদ্দিন আহমেদ
135 বার পঠিত
তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
গাইতে পারি যেন গান।
হৃদে আসিবে গুণি নীরব নূপুর ধ্বনি
ভালবেসে যেন শুনি পেতে মম কান ॥
প্রীতির বন্ধনে বাহুডোরে বুকে
জড়ায়ে ধরিব আমি হেরিব এ লোভি চোখে।
নিখিল সুন্দর শোভা সুন্দর মনলোভা
দেখা দিয়ে আদর দিবা জুড়াইব প্রাণ ॥
ধন্যবাদ জয়গান জানিগো তোমারি
নিত্য আনন্দ তুমি হৃদয় বিহারি।
যুগে যুগে কালে কালে রেখো চরণ তলে
কিঞ্চিত অনুগ্রহ দিলে জুড়ায় জীবন জান ॥
দোহাই তোমারে ভুলিনা যে আমি
তোমারই কৃপায় তোমায় ভালবাসি স্বামী।
অজ্ঞানতা অন্ধকার দূর করিয়ে আমার
আমীর উদ্দিনেরে তোমার দাও বিবেকজ্ঞান ॥
গাইতে পারি যেন গান।
গাইতে পারি যেন গান।
হৃদে আসিবে গুণি নীরব নূপুর ধ্বনি
ভালবেসে যেন শুনি পেতে মম কান ॥
প্রীতির বন্ধনে বাহুডোরে বুকে
জড়ায়ে ধরিব আমি হেরিব এ লোভি চোখে।
নিখিল সুন্দর শোভা সুন্দর মনলোভা
দেখা দিয়ে আদর দিবা জুড়াইব প্রাণ ॥
ধন্যবাদ জয়গান জানিগো তোমারি
নিত্য আনন্দ তুমি হৃদয় বিহারি।
যুগে যুগে কালে কালে রেখো চরণ তলে
কিঞ্চিত অনুগ্রহ দিলে জুড়ায় জীবন জান ॥
দোহাই তোমারে ভুলিনা যে আমি
তোমারই কৃপায় তোমায় ভালবাসি স্বামী।
অজ্ঞানতা অন্ধকার দূর করিয়ে আমার
আমীর উদ্দিনেরে তোমার দাও বিবেকজ্ঞান ॥
গাইতে পারি যেন গান।
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
150
2. আমার ভালবাসা সত্যি হইলে
137
3. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
135
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
130
5. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
129
6. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
128
7. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
125
8. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
122
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
116
10. আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে
111