হে দীনবন্ধু।
গীতিকার: ক্বারী আমীর উদ্দিন আহমেদ
55 বার পঠিত
হে দীনবন্ধু।
মম হৃদয়ে এসে হও আবির্ভাব।
আমার এ অপবিত্র দেহ তোমারি পরশে
জাগিবে পূণ্যময় প্রেমেরই প্রভাব ॥
আমি নিকৃষ্ট তুমি হে শ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট জানি হও
করি আহ্বান করে অধিষ্ঠান
তব আয়ত্বি আছি বুঝে লও
তুমি ধন্যবাদ ক্ষমা করো অপরাধ
জাগিবে নতুন হয়ে আমারি স্বভাব ॥
সুহৃদ আছতো কেন পরাশ্রিত, আমারে হইতে দিবা
অকুলেতে প্রাণ যদি হয় অবসান
অখ্যাতি তোমারি থাকিবে নতুবা।
ভুলিতে কি পারি যদি আমি পান করি
তোমারি হাতে দেওয়া এস্কেরী শারাব।
জানি প্রত্যাসন্ন বাসিওনা ভিন্ন, বুঝিলে নগণ্য
কোথায় যাই তোমারি দাস জেনে যদি রাখো মনে
কোনখানে আর কোন ভয় নাই।
যদি আমীর উদ্দিন থাকে তোমার অধীন
মুছে যাবে চাওয়া পাওয়ার সকল অভাব ॥
মম হৃদয়ে এসে হও আবির্ভাব।
আমার এ অপবিত্র দেহ তোমারি পরশে
জাগিবে পূণ্যময় প্রেমেরই প্রভাব ॥
আমি নিকৃষ্ট তুমি হে শ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট জানি হও
করি আহ্বান করে অধিষ্ঠান
তব আয়ত্বি আছি বুঝে লও
তুমি ধন্যবাদ ক্ষমা করো অপরাধ
জাগিবে নতুন হয়ে আমারি স্বভাব ॥
সুহৃদ আছতো কেন পরাশ্রিত, আমারে হইতে দিবা
অকুলেতে প্রাণ যদি হয় অবসান
অখ্যাতি তোমারি থাকিবে নতুবা।
ভুলিতে কি পারি যদি আমি পান করি
তোমারি হাতে দেওয়া এস্কেরী শারাব।
জানি প্রত্যাসন্ন বাসিওনা ভিন্ন, বুঝিলে নগণ্য
কোথায় যাই তোমারি দাস জেনে যদি রাখো মনে
কোনখানে আর কোন ভয় নাই।
যদি আমীর উদ্দিন থাকে তোমার অধীন
মুছে যাবে চাওয়া পাওয়ার সকল অভাব ॥
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
151
2. আমার ভালবাসা সত্যি হইলে
138
3. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
135
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
130
5. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
129
6. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
129
7. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
126
8. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
123
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
117
10. আজ কেন রে প্রাণের সুবল রাই এলো না যমুনাতে
111