জড়াইয়া পিরীতের ফান্দে আমার
গীতিকার: পাগল হাসান
108 বার পঠিত
জড়াইয়া পিরীতের ফান্দে আমার
কষ্টে কাটে বারো মাস
কি পিরীত বাড়াইলারে বন্ধু
করলা সর্বনাশ ॥
পাষাণ বন্ধুরে………
নিকট ও আপন জানিয়া দিছলাম তরে মন
তুই বন্ধুয়ায় ভাইঙ্গা দিলি করিয়া যতন ।
কান্দে আমার আশার স্বপন
করলি তুই বিরহের চাষ ॥
পাষাণ বন্ধুরে………
ঘুমের ঘরে আনাগোনা স্বপ্নেও দিস ফাঁকি
একজীবনে এতো দুঃখ কি করে বল রাখি ।
কান্দে আমার পরান পাখি ॥
অকালে বয় শ্রাবণ মাস – ঐ
পাষাণ বন্ধুরে……….
পাতহারে ভাসাইয়া আমায় ভুইলা রইলা ছলে
তাতেও দুঃখ নাইরে বন্ধু পাগল হাসান বলে ।
শেওলা হইয়া ভাসি জলে ॥
ভূ-মন্ডলে জিন্দা লাশ – ঐ
কষ্টে কাটে বারো মাস
কি পিরীত বাড়াইলারে বন্ধু
করলা সর্বনাশ ॥
পাষাণ বন্ধুরে………
নিকট ও আপন জানিয়া দিছলাম তরে মন
তুই বন্ধুয়ায় ভাইঙ্গা দিলি করিয়া যতন ।
কান্দে আমার আশার স্বপন
করলি তুই বিরহের চাষ ॥
পাষাণ বন্ধুরে………
ঘুমের ঘরে আনাগোনা স্বপ্নেও দিস ফাঁকি
একজীবনে এতো দুঃখ কি করে বল রাখি ।
কান্দে আমার পরান পাখি ॥
অকালে বয় শ্রাবণ মাস – ঐ
পাষাণ বন্ধুরে……….
পাতহারে ভাসাইয়া আমায় ভুইলা রইলা ছলে
তাতেও দুঃখ নাইরে বন্ধু পাগল হাসান বলে ।
শেওলা হইয়া ভাসি জলে ॥
ভূ-মন্ডলে জিন্দা লাশ – ঐ
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
291
2. আমার ভালবাসা সত্যি হইলে
262
3. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
259
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
257
5. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
251
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
249
7. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
249
8. যবে মারলা প্রেমের বান
242
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
236
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
209