আমার বাড়ি রইলো নিমন্ত্রণ
গীতিকার: পাগল হাসান
151 বার পঠিত
তুমি আইও আমার বাড়িতে
আর বইতে দিমু পিঁড়িতে
গান শুনাইমু মনেরই মতন
ও বন্ধুরে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ।।
অন্তর বিছাইয়া দিমু পালংকের উপর
শুয়াইয়া করমুরে বন্ধু জনমের আদর
এক ধিয়ানে চাইয়া রইমু দেখমু তোমার চাঁদ বদন।।
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ ও বন্ধুরে
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ।
চন্দনি জ্বালাইয়া দিমু ভরবে জোছনায়
নিজ হাতে মাখাইয়া দিমু বন্ধু তোমার গায়
কায়ার মায়া ছাইড়া দিমু করমু তোমায় বিচরণ।।
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ ও বন্ধুরে
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ।
জাত হারাইমু কুল হারাইমু আর বা কিসে মান?
তোমারে সঁপিয়া দিলাম কুলনাশা পরাণ
ধন্য হইমু পাগল হাসান দিও বন্ধু দরশন।।
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ ও বন্ধুরে
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ।
আর বইতে দিমু পিঁড়িতে
গান শুনাইমু মনেরই মতন
ও বন্ধুরে আমার বাড়ি রইলো নিমন্ত্রণ।।
অন্তর বিছাইয়া দিমু পালংকের উপর
শুয়াইয়া করমুরে বন্ধু জনমের আদর
এক ধিয়ানে চাইয়া রইমু দেখমু তোমার চাঁদ বদন।।
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ ও বন্ধুরে
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ।
চন্দনি জ্বালাইয়া দিমু ভরবে জোছনায়
নিজ হাতে মাখাইয়া দিমু বন্ধু তোমার গায়
কায়ার মায়া ছাইড়া দিমু করমু তোমায় বিচরণ।।
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ ও বন্ধুরে
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ।
জাত হারাইমু কুল হারাইমু আর বা কিসে মান?
তোমারে সঁপিয়া দিলাম কুলনাশা পরাণ
ধন্য হইমু পাগল হাসান দিও বন্ধু দরশন।।
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ ও বন্ধুরে
আমার বাড়ি রইলো নিমন্ত্রণ।
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
291
2. আমার ভালবাসা সত্যি হইলে
262
3. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
259
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
257
5. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
251
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
249
7. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
249
8. যবে মারলা প্রেমের বান
242
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
236
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
209