বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা
গীতিকার: হায়দার রুবেল
173 বার পঠিত
দুরে থাকি প্রেম শিখাইয়া করল দেওয়ানা
হায়রে বন্ধু প্রেমের নমুনা
বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা ।।
সাক্ষাতে দাড়াইতে বন্ধু জানায় অসম্মতি
বুঝিনা বুঝিনা সখী বন্ধুর মনের গতি
এ কেমন পিরিতের রীতি লীলা বুঝিনা ।।
হায়রে বন্ধু প্রেমের নমুনা
বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা ।।
পাইলে তারে জিজ্ঞাসিতাম ভাবেতে মজাইয়া
কি সুখ পাওরে বন্ধু আমারে কান্দাইয়া
তুমি যদি যাও হারাইয়া নাইরে আপনা
হায়রে বন্ধু প্রেমের নমুনা
বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা ।।
জাতি কুলমান আছে যত দিয়া বিসর্জন
হায়দার আছে পন্থ চাইয়া পাইতে দরশন
বন্ধু আমার সাত রাজার শেষ ঠিকানা ।।
হায়রে বন্ধু প্রেমের নমুনা
বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা ।।
সাক্ষাতে দাড়াইতে বন্ধু জানায় অসম্মতি
বুঝিনা বুঝিনা সখী বন্ধুর মনের গতি
এ কেমন পিরিতের রীতি লীলা বুঝিনা ।।
হায়রে বন্ধু প্রেমের নমুনা
বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা ।।
পাইলে তারে জিজ্ঞাসিতাম ভাবেতে মজাইয়া
কি সুখ পাওরে বন্ধু আমারে কান্দাইয়া
তুমি যদি যাও হারাইয়া নাইরে আপনা
হায়রে বন্ধু প্রেমের নমুনা
বন্ধুয়া বিহনে আমার ভাল লাগেনা ।।
জাতি কুলমান আছে যত দিয়া বিসর্জন
হায়দার আছে পন্থ চাইয়া পাইতে দরশন
বন্ধু আমার সাত রাজার শেষ ঠিকানা ।।
ভিডিও দেখুন
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
291
2. আমার ভালবাসা সত্যি হইলে
262
3. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
258
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
257
5. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
251
6. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
249
7. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
249
8. যবে মারলা প্রেমের বান
242
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
236
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
209