ওগো প্রভু দয়াময় আল্লাহ গফুর
গীতিকার: কাকন ফকির
117 বার পঠিত
ওগো প্রভু দয়াময় আল্লাহ গফুর,
আমার মনের কালি, করে দাও দূর।
পাপের কালিমা আমি মাথায় নিয়ে
মালিক কোথায় বলো দাঁড়াই গিয়ে
ভরে দাও এ হৃদয় দিয়ে তব নুর।
তুমি ছাড়া আর বলো কে আছে
ঘুরে ঘুরে আসি ফিরে তোমার কাছে
তুমি যে আমার শেষ ঠিকানা, ঠিকানা অসীম আলোর।
ক্ষমা যদি নাহি পাই প্রভু হে
প্রার্থনা করে যাবো তবু হে
জানি গো জানি মালিক আমার, তুমি নও কভু নিষ্ঠুর।
শত কোটি জনে ক্ষমা করেছো,
আমাকে কি সে হিসাবে ধরেছো?
ফকির কাকন মিনতি জানায়, নামটি যোগ করো মোর।
আমার মনের কালি, করে দাও দূর।
পাপের কালিমা আমি মাথায় নিয়ে
মালিক কোথায় বলো দাঁড়াই গিয়ে
ভরে দাও এ হৃদয় দিয়ে তব নুর।
তুমি ছাড়া আর বলো কে আছে
ঘুরে ঘুরে আসি ফিরে তোমার কাছে
তুমি যে আমার শেষ ঠিকানা, ঠিকানা অসীম আলোর।
ক্ষমা যদি নাহি পাই প্রভু হে
প্রার্থনা করে যাবো তবু হে
জানি গো জানি মালিক আমার, তুমি নও কভু নিষ্ঠুর।
শত কোটি জনে ক্ষমা করেছো,
আমাকে কি সে হিসাবে ধরেছো?
ফকির কাকন মিনতি জানায়, নামটি যোগ করো মোর।
জনপ্রিয় ১০টি গান
1. তরে গলার মাদুলি বানাইমু
288
2. আমার ভালবাসা সত্যি হইলে
260
3. আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া
256
4. তোমারো পিরিতে বন্ধুরে বন্ধু কি হইবে না জানি
254
5. তোমার চরণে গ্রহণ করা স্মরণ সুরে
248
6. রসরাজ প্রেমের খনি প্রাণবন্ধু নয়নমণি
247
7. কালায় প্রাণটি নিল বাঁশিটি বাজাইয়া
246
8. যবে মারলা প্রেমের বান
239
9. ললিতা বিসখা শ্যমকে আইনা দেখা
232
10. ওগু ভালা নায়, তে হগু ভালা নায়
208